Uncategorized
প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক গ্রহণ করতে গিয়ে পকেট থেকে লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। এ সময় হাস্যজ্জোল প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেন। এ সময় শফিক রেহমানকে ধন্যবাদ ও অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে শফিক রেহমানের উপস্থাপনায় শুরু হয় তথ্যবহুল ও বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘লাল গোলাপ’। তখন এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।



