ভোটার দিবসের প্রচারণা চালাতে বিটিভিকে নির্দেশ ইসির

আগামী ২ মার্চ উদযাপন করা হবে অষ্টম জাতীয় ভোটার দিবস। এরই প্রেক্ষিতে ভোটার দিবসের প্রচারণা চালাতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে এই চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বিটিভির মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলে হয়, ‘‘আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ বার্তাটি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলের টিভির স্ক্রলে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’’



