আবারও নকআউটে সিটির প্রতিপক্ষ রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র চূড়ান্ত হয়েছে শুক্রবার। ড্র অনুযায়ী ২০১৯-২০ মৌসুমের পর ষষ্ঠবারের মতো নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।
দল দুটি ইতোমধ্যে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছে। ডিসেম্বরের সেই ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় সিটি। গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) মুখোমুখি হবে চেলসির।
লিগ পর্বে শীর্ষে থাকা আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেয়ার লেভারকুসেনকে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আতালান্তা, নিউক্যাসল ইউনাইটেড লড়বে বার্সেলোনার বিপক্ষে। আর লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারাই।
প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদের। অন্যদিকে, চলতি মৌসুমে সিটি, অ্যাতলেতিকো ও ইন্টার মিলানকে হারানো নরওয়ের চমক বোদো/গ্লিমট খেলবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে।
ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ। এক সপ্তাহ পর ১৭ ও ১৮ মার্চ হবে ফিরতি লেগ। লিগ পর্বে শীর্ষ আটে থেকে সরাসরি এই পর্যায়ে জায়গা পাওয়া দলগুলো ফিরতি লেগে নিজেদের মাঠে খেলবে।
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে বুদাপেস্টে।
শেষ ষোলোর ড্র:
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
বোদো/গ্লিমট বনাম স্পোর্টিং
পিএসজি বনাম চেলসি
নিউক্যাসল ইউনাইটেড বনাম বার্সেলোনা
গালাতাসারাই বনাম লিভারপুল
অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার
আতালান্তা বনাম বায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুসেন বনাম আর্সেনাল



