Uncategorized

পুরান ঢাকায় এসি সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু 

পুরান ঢাকার নারিন্দায় এসি’র সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সেলিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে সেলিমের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। 

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নারিন্দা কাঁচাবাজার এলাকার একটি বাসায় এসির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন— বাবা মুক্তার ব্যাপারী (৫৫), মা সেলিনা বেগম (৪৫) ও ছেলে সেলিম দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের বাকি দুই সদস্যের অবস্থাও এখনও আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে মুক্তার ব্যাপারীর শরীরের ২২ শতাংশ এবং সেলিনা বেগমের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button