Uncategorized

বিমান হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের

আফগানিস্তানের অভ্যন্তরে চালানো হামলায় অন্তত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া তথ্যমতে, তাদের হামলায় ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি আরও ৩১৪ জন আহত হয়েছেন। অভিযানে তালেবানের ৭৪টি চৌকি (পোস্ট) ধ্বংস করা হয়েছে এবং ১৮টি চৌকি পাকিস্তান বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

অন্যদিকে, এই সংঘাতের ঘটনায় পাকিস্তানের অভ্যন্তরে ২৭ জন আহত হয়েছেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button