Uncategorized
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজধানীর মাহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে হনুফা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের ওসি জয়নাল আবেদিন বলেন, ওই নারী ট্রেন লাইন পার হওয়াও সময় নাখালপাড়ায় ঢাকাগামী চিলহাটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। নিহত নারী নাখালপাড়া এলাকায় থাকতেন।
ওসি জানান, ঘটনার পর স্বজনরা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।



