Uncategorized

অবশেষে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান

কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফসানা মিমি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ সকাল ১১টায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে। সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো। 

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতা ক্যাটাগরিতে কবি মোহন রায়হান মনোনীত হন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে মোহন রায়হানকে পুরস্কার দেয়নি বাংলা একাডেমি। এরপর মোহন রায়হান তার নিজ ফেসবুক আইডিতে জানান, ‘এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়), আমাকে প্রদান করা হয়েছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।’ এ প্রসঙ্গে বাংলা একাডেমি জানায়, মনোনয়নের পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় সাময়য়িকভাবে পুরস্কার স্থগিত করা হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে সমালোচনার পর মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিলো বাংলা একাডেমি।  




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button