Uncategorized

ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশকিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় জরুরি সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা সাধারণ জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ডে’র নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করছি।’’

বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে সম্ভাব্য হুমকিগুলো আকাশেই রুখে দিতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পাল্টা হামলা চালাতে সক্রিয় রয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয় উল্লেখ করে জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সেনাবাহিনী পুনরায় সতর্ক করে বলেছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সব বিপদ রুখতে সক্ষম নাও হতে পারে। তাই এই মুহূর্তে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলি অনুসরণ করা অপরিহার্য।’

এর আগে, ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button