Uncategorized
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট ৩ মার্চ থেকে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনও দিনের টিকিট অগ্রিম কেনা যাবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠনটির জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।



