পুলিশে কনস্টেবল পদে চাকরি, আবেদন শুরু কবে থেকে

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ ‘কনস্টেবল’ পদে ১০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি: চোখের দৃষ্টি ৬/৬ থাকতে হবে।
বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে প্রার্থীদের বাংলাদেশ পুলিশ-এর নির্ধারিত ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



