Uncategorized

সংরক্ষিত নারী আসনে আলোচনায় নায়লা ইসলাম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্রদল করা নেত্রীরা বেশ এগিয়ে আছেন। তাদের মধ্যে আলোচনায় আছেন রাজধানীর ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী অধ্যাপক নায়লা ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল মান্নানের পক্ষে নির্বাচনি প্রচারণায় নেতৃত্ব দেওয়ায় নায়লা ইসলামের সুনাম ও গ্রহণযোগ্যতা আছে। 

এই আসনে বিজয়ী দলের প্রার্থী মো. আবদুল মান্নান বলেন, ‘দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নায়লা ইসলামকে মূল্যায়ন করবেন বলে আশা রাখছি।’

নায়লা ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স  (১৯৯০) ও ১৯৯১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নবীনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী হওয়ার আগে ডেমরা থানা মহিলা দলের সভানেত্রী ছিলেন। কলেজ লেভেলে যার রয়েছে প্রায় ৩০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

রাজনীতির পাশাপাশি নানা সৃজনশীল ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বোর্ডের প্রধান পরীক্ষক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অব টিচার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট কনভেনর, ঢাকা মহানগরীর ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী চার থানার সমন্বয়ে গঠিত ডেমরা জোন রোভার স্কাউটসের সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি সোস্যাল থিংকিং রিসার্চ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক ও রসুল্লাবাদ ইউ এ খান হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে নায়লা ইসলাম সরাসরি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীর পক্ষে ধানের শীষের প্রচারকালে নবীনগরে পুলিশের হাতে গ্রেফতার হন এবং জেলা কারাগারে ছিলেন ১৯ দিন।বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে শুরু করে দলীয় প্রতিটি কর্মসূচিতে তার ভূমিকা আছে। বিগত দুঃশাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব ছিলেন। তাকে মূল্যায়ন করা তৃণমূলের নেতাকর্মীদের দাবি।

নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোড়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল ও বিএনপিপন্থি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইউনুস মোল্লা বলেন, ‘আমাদের রাজনৈতিক সহযোদ্ধা নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে এমপি হবেন বলে আশা রাখছি। নির্বাচন ও দলীয় ক্ষেত্রে তার যে অবদান, এটা তার প্রাপ্য। দলের জন্য কারাবরণসহ তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তৃণমূলের নেতাকর্মীদের দাবি অনুযায়ী তাকে মূল্যায়ন করলে দল একজন নিবেদিতপ্রাণকে সংসদ সদস্য পাবে।’

নবীনগর উপজেলা বিএনপির সদস্য ও খালেদা জিয়া মুক্তি পরিষদের উপজেলার সভাপতি আহমেদ রুবেল বলেন, ‘অধ্যাপক নায়লা ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও তাকে না দেওয়ায় দলীয় সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিয়ে আবদুল মান্নান ভাইয়ের পক্ষে নিবেদিতভাবে কাজ করেছেন। তিনি জুলাই আন্দোলনেও ভূমিকা রেখেছেন। ২০১৮ সালে জেল খেটেছেন। তিনি কর্মীবান্ধব নেত্রী এবং এলাকায় জনপ্রিয়। আমরা প্রত্যাশা করি, নায়লা ইসলামের অবদানকে মূল্যায়িত করবেন প্রধানমন্ত্রী।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button