ভারতে পালানোর চেষ্টা করছিল নূরা

ভারতে পালিয়ে যাচ্ছিল নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার মূল অভিযুক্ত নূরা। শুক্রবার রাতে গাজীপুরের মাওনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের সময়ের একটি ভিডিও আসে এই প্রতিবেদকের হাতে। ভিডিওতে নূরাকে বলতে শোনা যায়, দিনাজপুর সীমান্ত দিয়ে সে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। ঘটনার পর প্রথমে পাঁচদোনা এবং পরে গাজীপুরে আত্মগোপনে ছিল সে।
ধর্ষণ ও হত্যার এ ঘটনায় নুরা সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও ধরা পড়েনি দুই জন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবদীর দড়িকান্দি এলাকার সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর ১৫ দিন আগে ভাড়া বাসায় ফেরার পথে কিশোরীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় নূরার নেতৃত্বে পাঁচ-ছয় জন তরুণ। তখন মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ স্বজনদের।



