Uncategorized

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রঞ্জু মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা এবং পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী চার মাস আগে মাদ্রাসাটিতে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া পরিবারের খোঁজখবর নেওয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করে।

গত ১৮ ডিসেম্বর (২০২৫) সকালে উপবৃত্তি ফরমে স্বাক্ষরের অজুহাতে অধ্যক্ষ ওই ছাত্রীকে তার পান্থাপাড়ার বাসায় ডেকে নেয়। সেখানে কেউ না থাকার সুযোগে তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে এবং কৌশলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ৪ ফেব্রুয়ারি তাকে আবারও ধর্ষণ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অধ্যক্ষ রঞ্জু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ধর্ষণের শিকার ছাত্রীর মেডিক্যাল পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতার শিক্ষক রঞ্জুকে আদালতে পাঠানো হয়েছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button