Uncategorized

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিছিলসহকারে সেখানে গিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, অধ্যক্ষ সেলিম মিয়া এবং ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দফতর সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ রাশেদুজ্জামান প্রমুখ।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button