Uncategorized

রাজধানীতে ব‌্যক্তির কাটা হাত-পা উদ্ধার

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পল্টন থানা-পুলিশ। প‌রে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ নিহ‌তের প‌রিচয় শনাক্ত ক‌রে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা দুই হাত উদ্ধার করা হয়। কাটা হাত-পা ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ ব‌লে জানি‌য়ে‌ছে পু‌লিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।

তিনি জানান, পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা গেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

ও‌সি ব‌লেন, দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button