Uncategorized

আসামি হিসেবে জিয়াউল আহসানের ‘সম্মান’ চাইলেন আইনজীবী

হুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের রায় না হওয়া পর্যন্ত আসামি হিসেবে তাকে ‘যথাযথ সম্মান’ জানাতে বললেন তার বোন ও আইনজীবী নাজনীন নাহার।

রবিবার (১ মার্চ) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানিকালে তিনি এ আরজি জানান।

এদিন বিচারকার্যের শুরুতে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানান বিচারপতি গোলাম মর্তূজা। এরপর শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরা পরিচালনার জন্য দাঁড়ান জিয়াউলের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার। তিনিও আমিনুল ইসলামকে অভিনন্দন জানান।

এ সময় চিফ প্রসিকিউটরের উদ্দেশে নাজনীন নাহার বলেন, এটি একটি আদালত। আমরা চাই, আদালত তেমনই হোক যেমনটা আশা করি। কারণ অতীতে তথা আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সময় যেসব কিছুর মুখোমুখি হয়েছি, সেসব যেন আর না হতে হয়।

আমিনুল ইসলামের উদ্দেশে নাজনীন নাহার আরও বলেন, আগের শুনানিতে অনেক গালগল্প বলা হতো। তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেন— যা আদালতের সঙ্গে মানানসই নয়। এখানে একজন আসামি (জিয়াউল আহসান) রয়েছেন। রায় না হওয়া পর্যন্ত তাকে যেন সম্মান দেওয়া হয়। আশা করি, আদালতের মর্যাদা রাখবেন।

চিফ প্রসিকিউট বলেন, প্রসিকিউটররা বিশেষ কোনও সুবিধা পান বলে আমি মনে করি না। অতএব, আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন কিছু হবে না।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর তৃতীয় দিনের মতো জেরার মুখোমুখি হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button