আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের ‘শুভ উদ্বোধন’ ব্যানার

গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি ব্যানার টানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনও এক সময়ে ব্যানারটি টানানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্যানারের বাঁ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশর প্রথম প্রধানমন্ত্রী, কাপাসিয়ার সন্তান শহীদ তাজউদ্দীন আহমদ ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংযুক্ত রয়েছে। ব্যানারের ডান পাশে লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে।
ছাত্রলীগের কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হামজার সৌজন্য টানানো ব্যানারে শিরোনামে লেখা রয়েছে ‘দীর্ঘ ১৮ মাস পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন।’
কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় কে বা কারা ব্যানার টানিয়েছিল। তবে রাতে আমি ওই দিকে রাউন্ডে থাকা অবস্থায় চোখে পড়েনি। সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে কোনও ব্যানার পাইনি।



