ইরানে হামলা সমর্থন করছে না মার্কিনিরা

ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় সায় নেই দেশটির নাগরিকদের। প্রতি চারজনের মধ্যে মাত্র একজন মার্কিনি মনে করেন, ইরানে হামলা ঠিক হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের জরিপে উঠে এসেছে এ তথ্য।
রবিবার প্রকাশিত জরিপের ফলাফলে সংবাদ সংস্থাটি জানিয়েছে, প্রতি চার মার্কিনির একজন ইরানের নেতা হত্যাকারী মার্কিন হামলাকে সমর্থন জানিয়েছে। এ একজনের মধ্যে প্রায় অর্ধেক রিপাবলিকান। আর চারজন রিপাবলিকানের মধ্যে একজন বিশ্বাস করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করে ঠিক করেছেন।
জরিপে অংশ নেওয়া ২৭ শতাংশ মার্কিনি হামলার পক্ষে রয়েছে। আর ৪৩ শতাংশ বিপক্ষে। আর কোনও দিকে যাননি ২৯ শতাংশ। প্রতি ১০ জনের ৯ জন উত্তরদাতা জানিয়েছেন, তারা শনিবার সকালে শুরু হওয়া হামলার বিষয়ে অন্তত কিছুটা শুনেছেন।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১ মার্চ পর্যন্ত জরিপটি চালায় রয়টার্স। এতে অংশ নেয় এক হাজার ২৮২ প্রাপ্তবয়স্ক মার্কিনি।
সাম্প্রতিক মাসগুলোতে ভেনিজুয়েলা, সিরিয়া ও নাইজেরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এসব হামলার নির্দেশ দিয়েছেন বলে মনে করেন ৫৬ শতাংশ মার্কিনি। এর মধ্যে রয়েছে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট, ২৩ শতাংশ রিপাবলিকান এবং ৬০ শতাংশ ননপলিটিক্যাল মার্কিনি।
ইরানে হামলা নিয়ে নিজের দলের সমর্থকদের কাছে বেশি ভালো অবস্থানে নেই ট্রাম্প। ৫৫ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের পক্ষে থাকলেও ১৩ শতাংশ রয়েছে তার বিপক্ষে। রয়টার্সের জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ রিপাবলিকানের মতে, ইরান অভিযানে যদি যুক্তরাষ্ট্রের সৈন্যরা মধ্যপ্রাচ্যে নিহত বা আহত হয়, তবে জনগণ সেই অভিযানকে সমর্থন করার সম্ভাবনা কম হবে।
ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে অনুমোদনের রেটিং সামান্য কমে ৩৯ শতাংশে পৌঁছেছে, যা ১৮-২৩ ফেব্রুয়ারি পরিচালিত জরিপের চেয়ে এক শতাংশ কম।
যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনের প্রথম প্রাইমারিগুলোর তিন দিন আগে ইরানে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। আগামী দুই বছরের জন্য ট্রাম্পের রিপাবলিকানদের কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে কি না তা নির্ধারণ করবে এ নির্বাচন। রয়টার্সের জরিপগুলো ধারাবাহিকভাবে দেখিয়েছে যে ভোটারদের শীর্ষ উদ্বেগ হলো অর্থনীতি।



