Uncategorized
ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলা, আহত ৪

ওমান উপকূলে স্কাইলাইট নামের একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, দেশটির মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী এই জাহাজটিতে হামলা চালানো হয়।
হামলায় জাহাজের চারজন কর্মী আহত হয়েছেন। জাহাজে থাকা ২০ জন ক্রুর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হামলার ধরন বা কারা এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনার কিছু সময় আগেই ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির দুকুম বন্দরে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওই ড্রোন হামলায় একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



