গ্রামীণ ব্যাংকে চাকরির সুযোগ | চাকরির খবর

গ্রামীণ ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী/স্থপতি’ এবং ‘শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী/স্থপতি
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯ম
যোগ্যতা: স্নাতক অথবা বিএসসি (কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি) ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০ম
যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিভ। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮ মার্চ, ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://erecruit.grameenbank.org.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে এবং এখানে।



