Uncategorized

পুয়ের্তো রিকোতে ভক্তের কারণে মাঠে পড়ে যান মেসি!

পুয়ের্তো রিকোতে প্রীতি ম্যাচ খেলতে নেমে বিশৃঙ্খলার মুখে পড়েছিলেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ইন্টার মায়ামির হয়ে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেনদিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে খেলতে গিয়ে দর্শকদের মাঠে ঢুকে পড়ার ঘটনায় মাটিতে পড়ে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের ৮৮তম মিনিটে কয়েকজন সমর্থক হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন। একজন সেলফি তুলতে চান, আরেকজন চান জার্সিতে স্বাক্ষর। এর মধ্যে তৃতীয় এক সমর্থক পেছন দিক থেকে মেসিকে জড়িয়ে ধরতে গেলে নিরাপত্তাকর্মী তাকে সামলাতে যান। তখনই একপর্যায়ে বিশ্বকাপজয়ী মেসি মাটিতে পড়ে যান।
যদিও তাতে চোট পাননি কাতার বিশ্বকাপ জয়ী। এক পর্যায়ে নিজে উঠে দাঁড়িয়ে কিছুটা বিরক্তভাবে মাঠ ছাড়েন।

ম্যাচটাতে বিশৃঙ্খল ঘটনার কমতি ছিল না। এমনিতে ঘণ্টাখানেক দেরিতে শুরু হয় ম্যাচ। দুই দল কোন রঙের জার্সি পরবে—তা নিয়ে মতবিরোধের কারণে ম্যাচ দেরিতে মাঠে গড়িয়েছে। শেষ পর্যন্ত সেটির সমাধান না হওয়ায় দুই দল কালো জার্সি পরে খেলতে নামে।

ম্যাচে পেনাল্টি থেকে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে জিততে অবদান রাখেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামা এই তারকা ৭০ মিনিটে জয়সূচক গোলটি করেন।

এর আগে ১৬তম মিনিটে আরেক আর্জেন্টাইন সান্তি মোরালেসের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে এক মিনিট পরই ইকুয়েডরের পাত্রিক মেরকাদো সমতা ফেরান।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button