Uncategorized

অস্কারের পথে ভ্যাম্পায়ার থ্রিলার সিনেমাটির আরেক জয়

ব্লুজ সঙ্গীতে ভরপুর ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’ হলিউডের অ্যাক্টর অ্যাওয়ার্ডসে বড় জয় পেয়েছে। চলচ্চিত্রে সকল অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয় বিভাগে পুরস্কৃত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন মাইকেল বি. জর্ডান, উনমি মোসাকু, মাইলস ক্যাটন, ডেলরয় লিন্ডো, হেইলি স্টাইনফেল্ড, জ্যাক ও’কনেল, জেইমি লোসন, ওমর মিলার ও বাডি গাই। তাদের মধ্যে মাইকেল বি. জর্ডান সেরা অভিনেতার স্বীকৃতিও পেয়েছেন ৩২তম অ্যাক্টর অ্যাওয়ার্ডসে।

রবিবার (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়াম অ্যান্ড এক্সপো হলে পুরস্কার বিতরণ করা হয়। সাইলেন্ট হাউস প্রোডাকশন্স প্রযোজিত এই আয়োজন বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করেছে নেটফ্লিক্স। 

অস্কারের পূর্বাভাস হিসেবে বিবেচিত অ্যাক্টর অ্যাওয়ার্ডস আগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (স্যাগ) অ্যাওয়ার্ডস নামে পরিচিত ছিল। এর আয়োজক এসএজি-এএফটিআরএ ইউনিয়নের ১ লাখ ১৮ হাজার সদস্যের বড় অংশ অস্কারেরও ভোটার। ফলে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে রায়ান কুগার পরিচালিত ‘সিনার্স’ ছবির সাফল্যের সম্ভাবনা জোরালো হলো। যদিও আগের বছরগুলোর তুলনায় অস্কারের গত আসরে স্যাগ অ্যাওয়ার্ডসের প্রভাব খুব একটা পড়েনি।

এবারের অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন আইরিশ তারকা জেসি বাকলি। ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে চীনের ক্লোয়ি জাও পরিচালিত ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়রের স্ত্রী অ্যাগনেস চরিত্রের জন্য এই সম্মান উঠলো তার হাতে। অ্যাক্টর অ্যাওয়ার্ডসে ‘সিনার্স’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা অ্যাকশনে ঠাসা রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন শন পেন। ছবিটিতে দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তা কর্নেল স্টিভেন জে. লকজো চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ভৌতিক ধাঁচের চলচ্চিত্র ‘ওয়েপন্স’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ৭৫ বছর বয়সী অ্যামি ম্যাডিগ্যান। ছবিটিতে এক অদ্ভুত খেয়ালী চাচির চরিত্রে দেখা গেছে তাকে। 

চলচ্চিত্রে স্টান্ট শিল্পীদলের অনবদ্য অ্যাকশনের স্বীকৃতি পেয়েছে হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকোনিং’।

চলচ্চিত্রে অসামান্য ক্যারিয়ার ও মানবিকতার জন্য হলিউডের বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ডকে আজীবন সম্মাননা দিয়েছে এসএজি-এএফটিআরএ।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের সেরা অভিনয়শিল্পীদের কাজকে উদযাপন করা হয়েছে এবারের আসরে। তৃতীয়বারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অভিনেত্রী ক্রিস্টেন বেল। জেসি বাকলি ৩২তম অ্যাক্টর অ্যাওয়ার্ডসের পুরো মনোনয়ন তালিকা

সেরা অভিনেতা
মাইকেল বি. জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী
জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা
শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যামি ম্যাডিগ্যান (ওয়েপন্স)

চলচ্চিত্রে সকল অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয়
সিনার্স হ্যারিসন ফোর্ড চলচ্চিত্রে স্টান্ট শিল্পীদলের অনবদ্য অ্যাকশন  
মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং

টেলিভিশন শাখা

সেরা অভিনেতা (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ)
ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

সেরা অভিনেত্রী (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ)
মিশেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
নোয়া ওয়াইলি (দ্য পিট)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
কেরি রাসেল (দ্য ডিপ্লোম্যাট)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ)
সেথ রোগেন (দ্য স্টুডিও)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ)
ক্যাথেরিন ও’হারা (দ্য স্টুডিও)

ড্রামা সিরিজে সকল অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয়
দ্য পিট অ্যামি ম্যাডিগ্যান কমেডি সিরিজে সকল অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয়
দ্য স্টুডিও

টেলিভিশনে স্টান্ট শিল্পীদলের অনবদ্য অ্যাকশন
দ্য লাস্ট অব আস




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button