Uncategorized

ইরানে পদাতিক সেনা পাঠাতে ‘দ্বিধা’ নেই ট্রাম্পের

ইরানে মার্কিন পদাতিক বাহিনী পাঠানোর প্রশ্নে কোনও ধরনের দ্বিধা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাদ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি ‘প্রয়োজন হয়’ তবে ইরানে মার্কিন সেনা পাঠানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পদাতিক সেনা মোতায়েনের বিষয়ে আমার কোনও দ্বিধা নেই। সাধারণত সব প্রেসিডেন্টই বলেন, ‘কোনও পদাতিক সেনা পাঠানো হবে না।’ আমি তা বলি না।”

তিনি আরও বলেন, “আমি বলি, ‘সম্ভবত তাদের প্রয়োজন নেই,’ অথবা ‘যদি প্রয়োজন হয় (তবে পাঠানো হবে)’।”

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প বলে আসছেন যে, যেকোনও যুদ্ধের মতো এই যুদ্ধেও মার্কিন সামরিক বাহিনীতে হতাহতের আশঙ্কা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে ইরানে মার্কিন সেনা মোতায়েন রাখার বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনও প্রতিশ্রুতি দেননি।

উল্লেখ্য, এই হামলা শুরু হওয়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটন পোস্টকে জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে কোনও দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ‘কোনও সম্ভাবনা নেই’।

সূত্র: এপি




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button