Uncategorized

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫

ইরানে শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে। সোমবার ইরানের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, যৌথ এই অভিযানে ইরানের ১৩১টি আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে। গত শনিবার সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী তখন পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ২০১ এবং আহতের সংখ্যা ছিল ৭৪৭। তবে নতুন বিবৃতিতে নিহতের সংখ্যা ৫৫৫ জানানো হলেও কতজন আহত হয়েছেন, সে বিষয়ে কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি।

এই যৌথ সামরিক অভিযানে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

মার্কিন ও ইসরায়েলি এই অভিযানের প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা চালিয়েছে। তারা ইসরায়েল, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্পদ এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button