Uncategorized

কুয়েতে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

কুয়েতে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোর একটিকে লক্ষ্যবস্তু করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

এর আগে সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সে দেশে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সব পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

কুয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়া বা ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button