জোভান-নীহাকে নিয়ে বোকাপ্রেমের গল্প

একটা বোকাপ্রেমের মিষ্টি গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘গুডলাক’। ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।
রায়হান মাহমুদের চিত্রনাট্যে ‘গুডলাক’-এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। সিএমভি’র ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকের বিশেষ চরিত্রে রয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান।
‘গুডলাক’-এর গল্প প্রসঙ্গে দর্শকদের আগাম কিছু বলতে নারাজ নির্মাতা ও শিল্পী পক্ষ। তবে নির্মাতার সঙ্গে আলাপে এটুকু স্পষ্ট, একজন বোকা প্রেমিকের চনমনের প্রেমের গল্পে সাজানো হয়েছে এটি। যাতে রয়েছে ক্যাম্পাস ও পারিবারিক আবহ। জানা গেছে, এতে অভিনেতা জোভানের চরিত্রে বেশ চমক রয়েছে। যা দেখে দর্শকরা ধাক্কা খাবেন।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘গুডলাক’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে প্রস্তুত হচ্ছে ২০টি বিশেষ নাটক। সবগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।



