Uncategorized

ট্রেনে শৃঙ্খলা নিশ্চিতে একাধিক নির্দেশনা রেলপথ মন্ত্রণালয়ের

ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে যাত্রী চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসি ও প্রথম শ্রেণির কোচে আসনবিহীন টিকিটধারী কোনও যাত্রী যেন ভ্রমণ করতে না পারেন তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তবে, আগের সিদ্ধান্ত অনুযায়ী নন-এসি কোচে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি বহাল থাকছে।

সোমবার (২ মার্চ) রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষা, নাশকতা প্রতিরোধ ও টিকিট কালোবাজারি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। টিকিটবিহীন যাত্রী শনাক্ত, কালোবাজারি রোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানানো হয়েছে। বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট ছাড়া যাত্রী প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

কোনও ট্রেন বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্ল্যাটফর্মের নিরাপদ স্থানে বসার আসন বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয় সভায়।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button