Uncategorized

লেবাননে স্থল অভিযানের হুমকি ইসরায়েলের, প্রস্তুত ১ লাখ রিজার্ভ সেনা

লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের জন্য ‘সব পথ খোলা’ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত ১ লাখেরও বেশি রিজার্ভ সেনাকে তলব করেছে।

গত রাতে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এর জবাবে লেবাননের রাজধানী বৈরুত এবং দেশের দক্ষিণাঞ্চলে ডজনখানেক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক মুখপাত্র এফি ডেফরিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার জন্য হিজবুল্লাহকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে।

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত এই সংখ্যা জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় আরও ১৪৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button