Uncategorized

হাতে শেখ হাসিনার নাম লিখে আদালতে মডেল মিষ্টি সোভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে ওয়েল্ডিং শ্রমিক হুমায়ুন কবিরকে হত্যাচেষ্টার এক মামলায় হাজিরা দিতে আসেন  বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী ও মডেল শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাস (মিষ্টি সোভা)। এসময় তার হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম (ট্যাটু আকারে) লেখা দেখা যায়।

সোমবার (২ মার্চ)  দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে  হাজিরা দেন বলে জানান তিনি। হাজিরা দেওয়ার পরে এই মডেল আদালতের সামনে অবস্থানকালে তার হাতে শেখ হাসিনা লেখা দেখে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, শেখ হাসিনাকে ভালোবাসি, শেখ হাসিনা  মানেই বাংলাদেশ। তিনি বাংলাদেশের অহংকার।  এই দেশের সব উন্নয়ন তিনি করেছেন।

এক প্রশ্নের জবাবে এই মডেল বলেন, শুধুমাত্র রাজাকার, আর নোংরা মানসিকতার মানুষরাই শেখ হাসিনাকে গালি দেয়।

ওয়েলন্ডিং শ্রমিক হুমায়ুন কবিরকে হত্যাচেষ্টা মামলায় ২০২৪ এর ১৫ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর আবদুল করিম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগের দিন ১৪ ডিসেম্বর  রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হন মিষ্টি সোভা।

মামলার অভিযোগ থেকে, ২৪ এর ৪ আগস্ট ধানমন্ডি ৩ নম্বর রোড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন হুমায়ুন কবির।

এরপর ওইদিন দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আক্রমণে পেটের বামপাশে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় ওই বছরের ৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন হুমায়ুন কবির। এ মামলায় সন্দেহজন আসামি মিষ্টি সোভা।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button