Uncategorized

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) মধ্যরাতে আদাবর থানা-পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য জানান।

তিনি বলেন, রাতে আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা-পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সরাসরি থানায় নিয়ে আসা হয়েছে।

তবে সুনির্দিষ্ট কোন মামলায় বা কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগর সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন সমীর চন্দ।

সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার হন তিনি। পরে ওই বছরের ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় জাহাঙ্গীরকে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button