Uncategorized

‘ইউরোপেও আছড়ে পড়ছে ইরান যুদ্ধের প্রভাব’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঢেউ ইতোমধ্যে ইউরোপে অনুভূত হতে শুরু করেছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন। তিনি জানান, এই সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং ন্যাটোর মিত্র দেশগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনার আগে ইইউ কূটনীতিকদের বার্ষিক সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের এক সম্মেলনে ফন ডের লিয়েন বলেন, আমরা এখন একটি আঞ্চলিক সংঘাতের অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখছি। যুদ্ধের বিস্তার আজ এক রূঢ় বাস্তবতা।

ইইউ প্রধান বলেন, আমাদের নাগরিকরা এই সংঘাতের কবলে পড়েছেন। আমাদের অংশীদাররা আক্রান্ত হচ্ছেন।

এর উদাহরণ হিসেবে তিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ ঘাঁটিতে ইরান-নির্মিত ড্রোনের আঘাতের কথা উল্লেখ করেন। এ ছাড়া বাণিজ্য ব্যাহত হওয়া এবং মানুষের বাস্তুচ্যুত হওয়ার বিষয়টিকেও তিনি বড় সংকট হিসেবে চিহ্নিত করেন।

ফন ডের লিয়েন জানান, এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার ভবিষ্যৎ এবং বিশ্বজুড়ে ২৭ দেশের এই জোটের অবস্থান নিয়ে ‘অস্তিত্ব রক্ষার প্রশ্ন’ তুলে দিয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, এই বিশৃঙ্খল বিশ্ব থেকে আমরা কেবল নিজেদের গুটিয়ে নেব বা পিছিয়ে আসব, এমন ধারণা করা একটি মস্ত ভুল।

সূত্র: আল জাজিরা

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button