Uncategorized

‘অনেক কষ্ট করে ছেলেকে বিদেশ পাঠিয়েছি, সরকার যেন লাশটা এনে দেয়’

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিকটশোরগঞ্জের এক প্রবাসী নিহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া (৩৮) জেলার কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে।

নিহতের মা ফাতেমা আক্তার বলেন, আমার ছেলের সম্পূর্ণ লাশ না হোক, অন্তত তার শরীরের দুইটা হাড্ডি হলেও আমাকে যেন সরকার এনে দেয়। আমরা খুব গরিব মানুষ। অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। এখন ছেলের বউ এবং নাতিদের নিয়ে আমি কী করবো, কী খাবো। সরকার যেন আমাদের খোঁজ-খবর নেয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ জানান, সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়ার নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে ১৫ হাজার টাকা তাৎক্ষণিক দিয়ে এসেছি। এ ছাড়াও ওই পরিবারের প্রয়োজনীয় সব সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

লাশ দেশে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button