Uncategorized

তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন

চীন তিস্তা প্রকল্পসহ নতুন উন্নয়ন উদ্যোগে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইয়াও ওয়ান সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। এসময় নতুন ঋণ সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন সপ্তাহে অন্তত চারটি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন নতুন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্পেও আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি হয়— এমন প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, বৈঠকে অর্থ ও বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং এটি নতুন সরকার ও চীনের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর একটি। খুব দ্রুত এ প্রকল্পে কাজ শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে বিনিয়োগ বাড়ছে। ভবিষ্যতে এ প্রবণতা আরও জোরদার হবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button