Uncategorized

তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে মোবাইল কোর্ট

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (৯ মার্চ) পরিচালিত অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়লেও অধিকাংশ ফিলিং স্টেশনে স্বাভাবিকভাবে তেল বিক্রি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে দেখা যায়, রমনা পেট্রোল পাম্পে সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাম্পটির মালিক নিজে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন। এ সময় সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

অন্যদিকে রহমান ট্রেডার্সে ডিজেল, অকটেন ও পেট্রোল মজুত থাকলেও অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছিল। সেখানে প্রায় ৪ হাজার ৩০৭ লিটার অকটেন মজুত ছিল। পরে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে সতর্ক করে আইন মেনে তেল বিক্রি চালুর নির্দেশ দেন। বর্তমানে সেখানে স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যানবাহনের জ্বালানিও এই স্টেশন থেকে সরবরাহ করা হয়।

এছাড়া শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনে তীব্র যানজটের কারণে সাময়িকভাবে ডিজেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাইন মেনে পুনরায় তেল সরবরাহ চালু করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অভিযানে আরও কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এর মধ্যে বিনিময় সার্ভিস স্টেশন, করিম অ্যান্ড সন্স, এস কে ফিলিং স্টেশন এবং মেঘনা মডেল সার্ভিস স্টেশনে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের কাছে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button