নারী অধিকার ও স্বাস্থ্য সচেতনতায় যমুনা ব্যাংকের আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার ও স্বাস্থ্য সচেতনতায় বিশেষ আয়োজন করেছে যমুনা ব্যাংক। রবিবার (৮ মার্চ) যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে সার্ভাইক্যাল ক্যানসার, স্তন ক্যানসার এবং এন্ডোমেট্রিওসিস বিষয়ক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। যেখানে নারীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. লিজা চৌধুরী এবং প্রফেসর ড. ফওজিয়া হোসেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, একেএম আতিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



