Uncategorized

সংবিধান সংস্কার পরিষদ না করলে সবাই মিলে সংসদের সামনে যাবো: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘পাড়ায় মহল্লায় চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভয় পাওয়া যাবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদ অধিবেশন বসলে সংবিধান সংস্কার পরিষদ করা না হলে আমরা সবাই মিলে জাতীয় সংসদের সামনে যাবো এবং আমরা বলবো গুণ্ডা, মাস্তান, চাঁদাবাজকে নিয়ে সংসদে কী করবেন, আমরা এদের ঠিক করে দেবো।’

সোমবার (৯ মার্চ‌) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘লোকজন আমাকে বলছে ধ্বংসাত্মক কথা একটু কমিয়ে বলতে গঠনমূলক কথা যেন বলি। নির্দিষ্ট করে একটি বিষয় বলতে চাই, খুলনায় ভারত একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র করেছে এটি পরিবেশের জন্য খুলনার প্রাণবৈচিত্রের জন্য চরমভাবে হুমকি। এটা দ্রুত বন্ধ করে দিতে হবে। শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়েছিল তারাও ভারতকে লাল কার্ড দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button