Uncategorized

‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজ ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত নগরী

হালকা বৃষ্টিপাত হলেও ঢাকার বাতাসের মানের উন্নতি হচ্ছে না। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা রয়েছে বায়দূষণের শীর্ষে। এ সময়ে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, স্কোর রয়েছে ২৪১।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়।

দূষিত শীর্ষ শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২০। ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে নেপালের কাঠমুণ্ঠু, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সেনেগালের ডাকার।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিলো ইন্দোনেশিয়ার বাতাম। শহরটির বায়ুর কোনও স্কোরই ছিলো না। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম, যুক্তরাষ্ট্রের সিয়েটল ও অস্ট্রেলিয়ার সিডনি।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button