Uncategorized

ছিনতাইয়ের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জের জালকুড়িতে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে (২৬) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (৮ মার্চ) সকাল ৭টায় জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে তিন যুবক এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটকের চেষ্টা করেন। এ সময় দুজন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে অপরজনকে উত্তেজিত জনতা মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ‘গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button