Uncategorized

ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৮ হাজার ২১৩ টাকা; যা মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর কথা জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৫৬ হাজার ২৪ টাকায়। আর ১৮ ক্যারেট দুই লাখ ১৯ হাজার ৪৫৮ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ৫১৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দাম। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৫৩১ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ছয় হাজার ২৪০, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৩৬৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে চার হাজার ২৪ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button