Uncategorized

বাছির জামাল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (১০ মার্চ) জারি করা হয়েছে।

বাছির জামাল বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার। সরকার তাকে একবছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী, বাছির জামালকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে একবছর মেয়াদে চুক্তিভিত্তিক এমডি পদে নিয়োগ দেওয়া হলো। অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button