Uncategorized

‘যে ইমামরা শাপলা কলি-দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের সরাতে পাঁয়তারা চলছে’

জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কোনও রাজনৈতিক দল, যেকোনও মার্কার ভোটার; তারা যদি অপরাধী না হয়, তাদেরকে কোনও শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা অপরাধী ছিল, শুধু ভোটে জেতার জন্য ইঞ্জিনিয়ারিং করার জন্য, আপনারা যদি আপনাদের জায়গা থেকে তাদেরকে ভাষণ শুরু করেন, তাদের হাতেই এই বাংলাদেশে আপনাদের পূর্বের মতো আবার শোচনীয় অবস্থা তৈরি হবে—বেশিদিন লাগবে না।’

শনিবার (৭ মার্চ) বিকালে ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলপূর্ব এক বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে ফরিদপুর বিভাগীয় এ ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে বিভিন্নজন বিভিন্ন শ্রেণি-পেশার আমার অনেক ভাই আছেন, যারা মসজিদে ইমামতি করেন, যারা মুয়াজ্জিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র শাপলা-কলিতে ভোট দেওয়ার জন্য, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অনেক বিএনপির নেতারা স্থানীয়ভাবে এখন আমাদের মসজিদের ইমাম-মুয়াজ্জিনদেরকে সেখান থেকে সরিয়ে তাদের দলীয় মদদপুষ্ট লোকদের ইমাম-মুয়াজ্জিন পদে নিয়োগ দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। একটা ভোট দেওয়া যদি দোষের হয়, তাহলে তো ভোট হওয়ার দরকার ছিল না।’

এনসিপি নেতা বলেন, ‘কোনও ইমাম যদি একটা এলাকায় স্বাধীনভাবে ভোট না দিতে পারে, তাহলে তো ইমামের ভোটাধিকার থাকার দরকার ছিল না। একটা ভোট দেওয়া যদি দোষের হয়, তাহলে তো ভোট হওয়ার দরকার ছিল না। কোনও একজন ইমাম যদি একটা এলাকায় স্বাধীনভাবে ভোট না দিতে পারে, তাহলে তো ইমামের ভোটাধিকার থাকার দরকার ছিল না। কিন্তু এরপরও যদি দলীয়ভাবে সেই কাজগুলোই করেন, যেই কাজের কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থা, তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে— আমরা যদিও চাই না, কিন্তু দুঃখজনকভাবে একই পথে আপনাদেরকে সামনের দিকে হাঁটতে হবে।’

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ইলিয়াস মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবদুত তাওয়াব, জামায়াতের জেলা আমির মাওলানা বদরউদ্দিন, ফরিদপুর-২ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী শাহ আকরাম আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুরের সভাপতি আমজাদ হুসাইন আশ্রাফী, এনসিপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button