Uncategorized

‘ডিবি পুলিশ’ পরিচয়ে রডভর্তি ট্রাক ডাকাতি

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় ১৪ টন রড ছিনতাইয়ের অভিযোগ অভিযাগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ভালুকা থানায় ডাকাতির মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া এলাকায় শুক্রবার রাতে ডাকাত দলের কবলে পড়ে একটি ট্রাক। শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে একটি ট্রাকে ১৪ টন রড নিয়ে ট্রাকমালিক মো. আসাদুজ্জামান তরুন ময়মনসিংহ শহরের আবুল খায়ের ডিপোর দিকে রওনা দেন। মো. আসাদুজ্জামান নগরের গোহাইলকান্দি এলাকার বাসিন্দা। ট্রাক চালাচ্ছিলেন চালক মো. এরশাদুল।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহগামী মহাসড়কের উপজেলার আখালিয়া জিনজির শাহ মাজারের বিপরীত পাশে ট্রাকটি পৌঁছামাত্র সাদা রঙের একটি মাইক্রোবাস পেছন থেকে এসে ট্রাকটিকে সিগন্যাল লাইট দিয়ে গতিরোধ করে। সাত সদস্যের দলটির একজনের পোশাকে ডিবি লেখা ছিল। তারা ট্রাকটি থামিকে ট্রাকের মালিক ও চালককে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে ট্রাক ও ট্রাকে থাকা ১৪ টন রড অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ছাড়া ট্রাকমালিকের কাছে থাকা ২৫ হাজার ৩০০ টাকাও জোরপূর্বক নিয়ে নেয়। পরে ট্রাকের মালিক ও চালককে ভোরবেলা ঢাকার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরে নামিয়ে দেয়। এ ঘটনায় শনিবার দুপুরে ভালুকা থানায় অভিযোগ দেন আসাদুজ্জামান। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

ট্রাকের মালিক মো. আসাদুজ্জামান বলেন, ‘পেছন থেকে আসা সাদা রঙের মাইক্রোবাসটি ট্রাক থামিকে ডিবি পুলিশ পরিচয় দিতে থাকে কয়েকজন। এ সময় তাদের হাতে হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট দেখিয়ে ট্রাকে অবৈধ মাল আছে বলে ট্রাক থেকে আমাদের নামিয়ে তাদের মাইক্রোতে তুলে নেয়। এরপর চোখ ও হাত-পা বেঁধে মারধর শুরু করে। পরে ভোরে রাস্তার পাশে ফেলে রডগুলো নিয়ে চলে যায় তারা।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘প্রায় ১৪ টন রডসহ ট্রাক নিয়ে গেছে ডিবি পরিচয়ধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button