Uncategorized

অবশেষে দেশে ফেরার সুখবর পেলো দক্ষিণ আফ্রিকা 

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আটকা পড়েছিল দক্ষিণ আফ্রিকা। অবশেষে বুধবার দেশে ফেরা শুরু করতে যাচ্ছে প্রোটিয়ারা। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পুরো দলই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক আকাশপথ বন্ধ থাকায় দক্ষিণ আফ্রিকার মতো ওয়েস্ট ইন্ডিজসহ আরও কয়েকটি দল ভারতে আটকে ছিল। টি–টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযান শেষ হয়ে যাওয়ার পরও আইসিসি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে না পারায় তাদের দেশে ফেরানো যাচ্ছিলো না।

অন্যদিকে সেমিফাইনালে হারের দুই দিনের মধ্যেই দেশে ফিরে গেছে ইংল্যান্ড। ব্যাপারটা ভালোভাবে নেয়নি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে সমালোচনাও করে তারা। যদিও আইসিসি বলেছে ব্যাপারটা মোটেও সঠিক নয়। সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ‘এমন ধারণা আইসিসি প্রত্যাখ্যান করছে।’

বুধবার দেওয়া বিবৃতিতে আইসিসি বলেছে, ‘বর্তমান ব্যবস্থাপনা অনুযায়ী দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরা আজ রাত থেকেই দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দলের সব সদস্যের রওনা দেওয়ার কথা রয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘এই পুরো সময়জুড়ে আইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার ছিল সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা।’ এর আগে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জানিয়েছিল, তাদের দলকে দেশে ফেরাতে তিনটি আলাদা গ্রুপে বাণিজ্যিক ফ্লাইট বুক করা হয়েছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button