Uncategorized

ইস্পাহানে রুশ কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিমান হামলায় রুশ কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রবিবার শহরটির গভর্নরের কার্যালয় লক্ষ্য করে চালানো হামলায় এই ক্ষয়ক্ষতি হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রবিবারের ওই হামলায় কেউ নিহত হননি বা গুরুতর আহত হননি।

জাখারোভা জানান, বিস্ফোরণের প্রচণ্ডতায় কনস্যুলেট ভবনের অফিস কক্ষ এবং আবাসিক অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। এছাড়া বিস্ফোরণের ঢেউয়ে কয়েকজন কর্মী ছিটকে পড়েছিলেন। তবে সৌভাগ্যবশত কোনও প্রাণহানি বা বড় ধরনের জখমের ঘটনা ঘটেনি।

সূত্র: এপি




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button