Uncategorized

ঈদে বরিশাল নগরীতে ময়লা পরিষ্কার না করার হুঁশিয়ারি পরিচ্ছন্নতাকর্মীদের

ঈদে বেতন ও বোনাসের দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা। বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতির ঘোষণা দিয়ে নগরীতে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কপোরেশনের দেড় শতাধিক পরিচ্ছন্নতাকর্মী।

বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

সমাবেশে শ্রমিকরা বলেন, ‘আমরা ময়লা-আর্বজনা পরিষ্কার করি। আমাদেরও আর্বজনার মতো ছুড়ে ফেলা হচ্ছে৷ ঈদে সন্তানকে একটি নতুন জামা কিনে দিতে পারছি না। আট দিনের কর্তন করে ২২ দিনের বেতন দেওয়া হচ্ছে। অস্থায়ী শ্রমিকদের ঈদের সময় কোনও বোনাস দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে, যা অমানবিক।’

তাই ঈদে পূর্ণাঙ্গ বেতন ও বোনাস না দিলে বরিশাল সিটি কপোরেশনের ময়লা আবর্জনা পরিষ্কার না করার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানিয়েছেন, বরিশাল সিটি করপোরেশনে ১৪শ শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত রয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে ২২ দিনের বেতন ৭৫০ টাকা হারে তারা গ্রহণ করেন। এ ছাড়া তাদের অন্য কিছু দেওয়ার সুযোগ নেই। তারপরও  প্রশাসক তার নিজস্ব তহবিল থেকে এক হাজার টাকা করে বোনাস দিয়েছেন। মঙ্গলবার বেতন ও বোনাস তারা গ্রহণ করেছেন। তাদের মধ্যে মুষ্টিমেয় শ্রমিক এ আন্দোলনে সম্পৃক্ত থেকে সিটি করপোরেশনে সমস্যা সৃষ্টি করছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button