Uncategorized

চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় রাজধানীর মিরপুর থেকে দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও বাচ্চু মিয়া (৪৩)।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে মিরপুর দারুস সালাম মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান চা‌লি‌য়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, সিল, স্ট্যাম্প ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ ক‌রে‌ছে ডি‌বি।

ডিএম‌পির মি‌ডিয়া‌ অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স বিভা‌গে‌র ডি‌সি মুহাম্মদ তালেবুর রহমানর ব‌লেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দি‌কে ডি‌বি মিরপুরের জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে কো-অপারেটিভ মার্কেটের “মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার” দোকানে অভিযান চালায়। এ সময় প্রতারণার সঙ্গে জড়িত ওই দুজন‌কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button