Uncategorized

জবি হিউম্যান রাইটস সোসাইটির ‘প্রজেক্ট স্মাইল’: পথশিশুরাই যেখানে প্রধান অতিথি

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণের এক মানবিক উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। ‘প্রজেক্ট স্মাইল ২০২৬’ এর আওতায় এবার প্রায় ৫০ জন পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে এই ঈদ আনন্দ ছড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত পথশিশুকে নতুন জামা বিতরণসহ ৬০ জন গৃহহীন মানুষ নিয়ে ইফতার অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।

আয়োজকদের মতে, ঈদ কেবল উদযাপনের উপলক্ষ নয়; এটি আনন্দ ভাগাভাগিরও একটি সামাজিক দায়িত্ব। এই বিশ্বাস থেকেই প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একত্রে বসে ইফতারের পাশাপাশি তাদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দিয়েছে সংগঠনটির সদস্যরা।

জবি হিউম্যান রাইটস সোসাইটির ‘প্রজেক্ট স্মাইল’: পথশিশুরাই যেখানে প্রধান অতিথি

এই আয়োজনের সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল অতিথির তালিকা। অনুষ্ঠানে কোনও প্রথাগত ‘ভিআইপি’ বা বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি। আয়োজকদের ভাষায়, ‘রাস্তায় বেড়ে ওঠা যে শিশুরা জীবনের কঠিন বাস্তবতার মাঝেও হাসিমুখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়, তারাই আমাদের কাছে প্রকৃত ভিআইপি। তারাই এই অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত অতিথি।’

সংগঠনটির সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা প্রতি বছর চেষ্টা করি, অন্তত একটি দিন পথশিশুদের সঙ্গে বসে ইফতার করতে এবং তাদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করতে। আমরা আয়োজন করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ডোনেশনের দেওয়া অর্থ দিয়ে। প্রথম রমজান থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা তুলে দিতে পেরে আমরা আনন্দিত। শৈশব আনন্দ প্রতিটা শিশুর অধিকার। ঈদের নতুন জামা পাওয়া শৈশবের আনন্দের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা এই আনন্দটুকু ওদের প্রতি বছর দিতে চাই।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button