Uncategorized

নারায়ণগঞ্জের জামতলায় মীনা বাজারের নতুন আউটলেট

দেশের শীর্ষস্থানীয় সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার নারয়ণগঞ্জের জামতলায় নিজেদের নতুন আউটলেট দিয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জে মীনা বাজারের দু’টি আউটলেট চালু হলো।

মঙ্গলবার (১০ মার্চ) জামতলার কেন্দ্রীয় ঈদগাহের পাশে নতুন আউটলেটের উদ্বোধন করেন মীনা বাজারের চিফ অপারেটিং কর্মকর্তা শামীম আহমেদ জাইগীরদার। এ সময় ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়িক অংশীদার, মীনা বাজারের বিজনেস ডেভেলপমেন্ট হেড ফরিদুর রেজা, অপারেশন হেড রাকিব হোসেন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে শামীম আহমেদ বলেন, “জামতলায় নতুন আউটলেট চালু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হলো, স্থানীয় গ্রাহকদের জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা।”

জামতলার এলাকার বাসিন্দারা ০১৯৩৩১১৭৭৫৫ নম্বরে কল করে হোম ডেলিভারি সেবা নিতে পারবেন। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে সেবা নিতে পারবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button