Uncategorized

পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে হত্যার চেষ্টা

পশ্চিমবঙ্গে ভোটের আবহ তৈরি হতেই আবারও সামনে এলো রাজনৈতিক সহিংসতার পুরনো চিত্র। দক্ষিণ ২৪ পরগনার পবিত্র তীর্থক্ষেত্র গঙ্গাসাগরে বুধবার সকালে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্ত এই জনপদে নতুন করে খুনের রাজনীতির আতঙ্ক ছড়িয়েছে।

বিজেপি নেতৃত্বের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করার একটি পরিকল্পিত সন্ত্রাস। স্থানীয় বিজেপি নেতা অরুণাভ দাস অভিযোগ করেন, সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরার দুর্নীতির মুখোশ খুলে দেওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, শান্ত সাগরে খুনের রাজনীতি শুরু করলো তৃণমূল। বিধায়কের জামাই স্বপন প্রধান কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, সাধারণ মানুষ তার জবাব চাইছেন। আগে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতো, এখন সরাসরি খুনের চেষ্টা করা হচ্ছে।

এলাকার বিজেপি কর্মীদের মতে, সাগর মেলাকে কেন্দ্র করে হওয়া দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন জনপ্রিয় নেতা ত্রিলোকেশ বাবু। সে কারণেই তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজেপির অভিযোগ, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনাসহ বিভিন্ন জেলায় গত কয়েক বছরে তাদের শতাধিক কর্মী রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। বিরোধীদের দাবি, অনেক ক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় দুষ্কৃতীদের সাহস বাড়ছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button