Uncategorized

‘পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, অফিস থেকে শুরু করে সবখানে পাটপণ্য ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ-কৃষি-খাদ্য  এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটব্যাগ ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। তিনি বলেন, পাটপণ্যের এত বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এই মেলাতে সামনাসামনি দেখলাম।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগে আয়োজিত ‘পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পাট মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ জানানো হয়েছে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, এ সরকারের পরিকল্পনা বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা ও উৎসাহিত করা, যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে। সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীণ মানুষগুলো ধরে রেখেছে। তা এগিয়ে নিতে কী ধরনের সমস্যা আছে— সেটা সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নেবো।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফেকেশন অ্যান্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব)  জাহিদ হোসেন, সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম, চারকল অ্যাসোসিয়েশনের প্রধান আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা ছিলেন। 

উল্লেখ্য, জাতীয় পাট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বস্ত্র ওপাট মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করে। রাষ্ট্রপতি এ মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন। মেলায় মোট ৭২টি স্টলের বেশিরভাগ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জেডিপিসি’র প্রশিক্ষিত উদ্যোক্তাদের। মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button